সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় পার্বিক পরীক্ষার প্রশ্নপত্র ২০২৬ | বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ

বোড়াল স্বামীজি বিদ্যাপিঠ হাইস্কুল

Class 10 History 2nd Unit Test Question Paper 2026 | Boral Swamiji Vidyapith

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ প্রশ্নপত্র ব্যানার
বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল — দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র ২০২৬

ইতিহাস, দশম শ্রেণি, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন - ২০২৬

পূর্ণমান - ৪০

‘ক’ বিভাগ

১. সঠিক উত্তর নির্বাচন করো। ১ x ১০ = ১০

১.১. ‘হিন্দুস্থানের সম্রাট’ শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত?
ক) মহাবিদ্রোহ খ) কোল বিদ্রোহ গ) সাঁওতাল বিদ্রোহ ঘ) নীল বিদ্রোহ
১.২. ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৮৬৭ খ) ১৮৭২ গ) ১৮৭৫ ঘ) ১৮৩৬
১.৩. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?’ বলেছিলেন -
ক) স্বামী বিবেকানন্দ খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
১.৪. ‘আধুনিক মুদ্রণ যন্ত্রের জনক’ বলা হয় -
ক) জেমস অগাস্টাস হিকি খ) চার্লস উইলকিনস গ) জোহানেস গুটেনবার্গ ঘ) পঞ্চানন কর্মকার
১.৫. ‘বাংলার বাঘ’ উপাধি পেয়েছিলেন -
ক) আশুতোষ মুখোপাধ্যায়, খ) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ) জগদীশচন্দ্র বসু ঘ) সত্যেন্দ্রনাথা বসু
১.৬. ‘ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার’ ছিলেন —
ক) শিবচন্দ্র নন্দি খ) গোলকচন্দ্র গ) তারকনাথ পালিত ঘ) মহেন্দ্রলাল সরকার
১.৭. ‘শিক্ষার হেরফের’ লিখেছিলেন —
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) জগদীশচন্দ্র বসু গ) রাজা সুবোধচন্দ্র মল্লিক ঘ) মহেন্দ্রলাল সরকার
১.৮. ‘চৌরিচৌরা হত্যাকান্ড’ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত?
ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন খ) অসহযোগ আন্দোলন গ) আইন অমান্য আন্দোলন ঘ) ভারতছাড় আন্দোলন
১.৯. ‘সোশ্যালিস্ট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) মুজাফফর আহমেদ খ) নজরুল ইসলাম গ) পি সি যোশী ঘ) এস এ ডাঙ্গে
১.১০. তেভাগা আন্দোলন কী ধরণের আন্দোলন?
ক) শ্রমিক আন্দোলন খ) কৃষক আন্দোলন গ) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ঘ) সমাজ সংস্কার আন্দোলন

‘খ’ বিভাগ

২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ x ৬ = ৬

উপবিভাগ - ২.১

২.১. একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ “মৃতপ্রায় সামন্ত শ্রেণির মৃত্যু কালীন আর্তনাদ”— মহাবিদ্রোহ সম্পর্কে এই মন্তব্যটি কে করেছিলেন?
২.১.২. ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’র মূল উদ্দেশ্য কি ছিল?

উপবিভাগ - ২.২

২.২ শূন্যস্থান পূরণ  করো :

২.২.১. চার্লস উইলকিনস হলেন______________ জনক।
২.২.২. ‘বসু বিজ্ঞান মন্দির’ গড়ে তোলার উদ্দেশ্য ছিল_________।

উপবিভাগ - ২.৩

২.৩. নিম্নলিখিত বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৩.১ বিবৃৃতি : রবীন্দ্রনাথ উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না - কারণ,

ব্যাখ্যা - ১ : এই শিক্ষা ব্যবস্থা ব্যয়সাপেক্ষ ছিল।
ব্যাখ্যা - ২ : এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।
ব্যাখ্যা - ৩ : এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।

২.৩.২ বিবৃৃতি : গান্ধিজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। কারণ,

ব্যাখ্যা - ১ : গান্ধিজি ছিলেন জমিদার শ্রেণির প্রতিনিধি।
ব্যাখ্যা - ২ : গান্ধিজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন।
ব্যাখ্যা - ৩ : গান্ধিজি শ্রেণি সংগ্রামের পরিবর্তে শ্রেণি সমন্বয়ে বিশ্বাস ছিলেন।

‘গ’ বিভাগ

৩. দুই-তিন বাক্যে উত্তর দাও : (যে-কোন ৪ টি) ২ x ৪ = ৮

৩.১. গগনেন্দ্রনাথ ঠাকুর কী জন্য বিখ্যাত? 
৩.২. কাকে, কেন ‘জাতীয় বিজ্ঞান চর্চার জনক’ বলা হয়?
৩.৩ ‘গোলদিঘির গোলামখানা’ কী?
৩.৪. ‘একা’ আন্দোলন বলতে কি বোঝো? এর নেতা কে ছিলেন?
৩.৫ ‘ফরওয়ার্ড ব্লক’ কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন?

‘ঘ’ বিভাগ

৪. সাত-আট বাক্যে উত্তর দাও : (যে-কোন ২ টি) ৪ x ২ = ৮

৪.১. জাতীয়তাবাদের বিকাশে ‘আনন্দমঠ’ উপন্যাসের (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের) অবদান ব্যাখ্যা কর
৪.২. ভারতে বিজ্ঞান শিক্ষার প্রসারে ‘বসু বিজ্ঞান মন্দিরে’র অবদান সংক্ষেপে লেখ
৪.৩. অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণির ভূমিকার মূল্যায়ন কর?

‘ঙ’ বিভাগ

৫. পনের ষোল বাক্যে উত্তর দাও : (যে-কোন ১ টি) ৮ x ১ = ৮

৫.১. উনিশ শতকে লেখায় ও রেখায় কীভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল ব্যাখ্যা করো
৫.২. রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী গড়ে তোলার উদ্যোগের মূল্যায়ন কর।
৫.৩. ভারতছাড় আন্দোলনের সময় শ্রমিক শ্রেণি কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল লেখ।

------------xx-----------

মন্তব্যসমূহ

---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কা...

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২২

মাধ্যমিক পরীক্ষা ( ইতিহাস) - ২০২২ History Questions of Madhyamik Examination - 2022 Special credit will be given for answers  which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ২০=২০ ১.১) সত্যজিৎ রায় যুক্ত ছিলেন - ক) খেলার ইতিহাসে খ) শহরের ইতিহাসে গ) নারীর ইতিহাস ঘ) শিল্প চর্চার ইতিহাসে উত্তর : শিল্প চর্চার ইতিহাসে । ১.২) রেশম আবিষ্কৃত হয় প্রাচীন - ক) ভারতে খ) রুম গ) পারস্যে ঘ) চীন দেশে উত্তর : চিন দেশে । ১.৩) ‘নিষিদ্ধ শহর’ বলা হয় - ক) লাসাকে খ) বেইজিংকে গ) রোমকে ঘ)  কনস্টান্টিনোপলকে উত্তর : ...

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪

 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৪ HS History Question - 2024 HS History Question - 2024 বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। (i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? (a) লন্ডন                     b) প্যারিস (c) ফ্লোরেন্স           (d) ব্রাসেলস। (ii) 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী? (a) দক্ষিণারঞ্জন বসু           (b) মণিকুন্দ্রলা সেন (c) রবীন্দ্রনাথ ঠাকুর           (d) সরলাদেবী চৌধুরাণী। (iii) 'আঙ্কেল টমস্ কেবিন'-এর রচয়িতা কে ছিলেন? a) হ্যারিয়েট বিচার স্টো           (b) মার্ক টোয়েন (c) ম্যাক্সিম গোর্কি                     (d) রুডইয়ার্ড কিপলিং। (iv) আফ্রিকাতে সর্বপ...

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ Madhyamik Examination History Question - 2020 বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : বিভাগ খ ২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬ উপবিভাগ : ২.১ ২.১) একটি বাক্যে উত্তর দাও : ২.১.১ বিভাগ গ ৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২ [প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে] ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ? উত্তর সূত্র :  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য ২)সরকারের একপেশে মনোভাব ৩) অতিরঞ্জিত বর্ণনা। ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ? উত্তর সূত্র:  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য ২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। ১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা। ২) ইতিহাস রচনার সহায়ক উপাদান। ৩) উদাহরণ। ৩.৩) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্...

নবম শ্রেণি। দ্বিতীয় অভিক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) দ্বিতীয় অভিক্ষা ২০১৯ ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০ ১. সঠিক উত্তর নির্বাচন করঃ ১ x ১০ = ১০ ১.১ ‘জাতীয় রাষ্ট্রে’র উৎস কী – অ) জাতি, আ) ভূমি, ই) জনগণ, ই) পৃথিবী ১.২ ‘ভিয়েনা সম্মেলনে’র সভাপতি ছিলেন – অ) মেটারনিক, আ) ক্যাসালরি, ই) আর্থার ওয়েলেসলি, ই) প্রথম আলেকজান্ডার ১.৩ ‘উড়ন্ত মাকু' আবিষ্কার করেন জন কে – সত্য না মিথ্যা লেখো । ১.৪ ‘আধুনিক সমাজবাদের জনক’ হলেন .................. কার্ল মার্কস / জন কে/ক্রম্পটন/জন স্মিটন। (ঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পুরণ করো) ১.৫ ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় - অ) মহান পিটার, আ) প্রথম আলেকজান্ডার, ই) প্রথম নিকোলাস , ঈ) তৃতীয় আলেকজান্ডার । ১.৬ রামমোহন রায় ফ্রান্সের ‘জুলাই বিপ্লব’কে সমর্থন করেন – সত্য না মিথ্যা লেখো। ১.৭ ‘শিল্পবিপ্লব’ শব্দটির অর্থ – অ) শিল্পে বিপ্লব, আ) শিল্পের জন্য বিপ্লব, ই) শিল্পের উৎপাদনে পরিবর্তন, ঈ) শিল্প উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন। ১.৮ কত সালে ‘ভার্সাই চুক্তি’ স্বাক্ষরিত হয়– ...