নবম শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রথম পার্বিক পরীক্ষা ২০২৬
বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুলের ২০২৬ সালের নবম শ্রেণির ইতিহাস প্রথম পার্বিক পরীক্ষার সেরা প্রস্তুতি ও অনুশীলনের জন্য প্রশ্নপত্রটি নিচে দেওয়া হলো।
![]() |
| নবম শ্রেণি ইতিহাস প্রথম পার্বিক পরীক্ষা ২০২৬ | বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ |
বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুলের ইতিহাস প্রশ্ন ২০২৬
Class 9 History 1st Unit Test Question Paper 2026 | Boral Swamiji Vidyapith
পূর্ণমান ৪০
বিভাগ ক
১) সঠিক উত্তরটি নির্বাচন করো।
১.১) ‘আমিই রাষ্ট্র’ কথাটি কে বলেছেন -
ক ) দশম চার্লস খ) চতুর্দশ লুইগ) পঞ্চদশ লুই ঘ) ষোড়শ লুই
১.২) ‘মোনালিসা’ চিত্রশিল্পটি কার দ্বারা নির্মিত হয়েছিল —
ক) অ্যাঞ্জেলো খ) লিওনার্দো দ্যা ভিঞ্চিগ) গ্যালিলিও ঘ) ব্রোনির
১.৩) ‘আমি বিপ্লবের সন্তান’ কাকে বলা হত —
ক) চতুর্দশ লুই খ) পঞ্চদশ লুইগ) ষোড়শ লুই ঘ) নেপোলিয়ন
১.৪ ) বিপ্লব-পূর্ব ফরাসি রাজতন্ত্রকে ‘রাজনৈতিক কারাগার’ বলেছেন —
ক) রুশো খ) ভলতেয়ারগ) আদম স্মিথ ঘ) মন্তেস্ক
১.৫) ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন —
ক ) তুর্গকে খ মীরাবোকেগ ) নেপোলিয়ানকে ঘ রোবস্পিয়ারকে
১.৬ ) ফ্রান্সের সাধারণ মানুষ চার্চকে দিত যে কর —
ক ) গ্যাবেলা খ ) টাইদগ ) করভি ঘ ) ক্যাপিটেশন
১.৭) ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছিল —
ক ) ১৭৮৯ সালে খ) ১৭৯১ সালেগ) ১৭৯৩ সালে ঘ) ১৭৯৫ সালে
১.৮ ) নেপোলিয়নের মৃত্যু হয় —
ক ) কিউবায় খ ) সেন্ট পিটার্সবার্গেগ ) এলবা দ্বীপে ঘ ) সেন্ট হেলেনা দ্বীপে
১.৯) ‘দ্বিতীয় জাস্টিনিয়ান’ নামে অভিহিত হন —
ক ) নেপোলিয়নকে খ ) বিসমার্ককেগ ) মেটারনিকে ঘ ) হিটলারকে
১.১০) ‘ফরাসি সমাজের বাইবেল’ নামে পরিচিত ছিল কার রচনা —
ক ) চারলা ম্যান খ ) মেটারনিকগ ) নেপোলিয়ন ঘ ) চার্লস মৰ্টেল
বিভাগ খ
২ ) একটি বাক্যে উত্তর দাও।
২.১) ষোড়শ লুই কে ছিলেন?২.২) ফরাসি বিপ্লবের মূল আদর্শ কী ছিল?
২.৩) কোন সময়কালকে ‘বিপ্লবের শতক’ বলা হয়?
২.৪) সোশ্যাল কনট্রাক্ট গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?
২.৫) ‘হোয়াট ইস দা থার্ড স্টেট’ পুস্তিকার রচয়িতা কে?
২.৬) ‘কোড নেপোলিয়ন’ কে চালু করেন?
বিভাগ গ
৩) যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ৪ x ২ = ৬
৩.১) বুর্জোয়া কারা?৩.২) ‘টাইথ’ কী?
৩.৩) ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কী ছিল?
৩.৪) ‘লাল সন্ত্রাস’ কী?
৩.৫) টিলসিটের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়েছিল?
৩.৬) ভিয়েনা সম্মেলনের মূলনীতি কী ছিল?
বিভাগ ঘ
৪) যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৪ x ২ = ৮
৪.১) টীকা লেখো : টেনিস কোর্টের শপথ।৪.২) বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো।
৪.৩) কোড নেপোলিয়ন কী? কোড নেপোলিয়নের গুরুত্ব লেখো।
৪.৪) মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো?
বিভাগ ঙ
৫) যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৮ x ১ = ৮
৫.১) ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ আলোচনা করো।৫.২) ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো।
৫.৩) নেপোলিয়নের স্পেন দখলের কারণ কী ছিল?
---------xx---------

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন