বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)
![]() |
| বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) - নবম শ্রেণি ইতিহাস দ্বিতীয় পার্বিক মূল্যায়ন ২০২৬ |
ইতিহাস প্রশ্ন, নবম শ্রেণি, দ্বিতীয় অভিক্ষা ২০২৬
সময় : ১ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণমান – ৪০
১. সঠিক উত্তর নির্বাচন করঃ ১ x ১০ = ১০
১.১ ‘জাতীয়তাবাদের’র ভিত্তি কী – অ) জাতি, আ) ভূমি, ই) জনগণ, ই) পৃথিবী
১.২ ‘ভিয়েনা সম্মেলনে’ হয়েছিল – অ) ১৮১৫ সালে, আ) ১৮১৯ সালে, ই) ১৮৩০ সালে, ই) ১৮৪৮ সালে।
১.৩ ‘উড়ন্ত মাকু' আবিষ্কার করেন জন কে – সত্য না মিথ্যা লেখো ।
১.৪ ‘রুশ বিপ্লবের জনক’ হলেন .................. কার্ল মার্কস / জন কে/ক্রম্পটন/ভ্লাদিমির লেনিন। (ঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পুরণ করো)
১.৫ ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় - অ) মহান পিটার, আ) প্রথম আলেকজান্ডার, ই) প্রথম নিকোলাস , ঈ) তৃতীয় আলেকজান্ডার ।
১.৬ রামমোহন রায় ফ্রান্সের ‘জুলাই বিপ্লব’কে সমর্থন করেন – সত্য না মিথ্যা লেখো।
১.৭ ‘শিল্পবিপ্লব’ শব্দটির অর্থ – অ) শিল্পে বিপ্লব, আ) শিল্পের জন্য বিপ্লব, ই) শিল্পের উৎপাদনে পরিবর্তন, ঈ) শিল্প উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন।
১.৮ কত সালে ‘ভার্সাই চুক্তি’ স্বাক্ষরিত হয়– অ) ১৯১৯, আ) ১৯০৫, ই) ১৮১৮, ঈ) ১৯১৭
১.৯ রাশিয়ায় ‘রুশ বিপ্লবে’ নেতৃত্ব দেয় – অ) বলশেভিক দল, আ) মেনশেভিক দল, ই) নাৎসি দল, ঈ) ইয়ং ইতালি দল।
১.১০ ‘চৌদ্দো দফা নীতি’ ঘোষণা করেন উড্রো উইলসন – সত্য না মিথ্যা লেখো।
২. অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। ১ x ৬ = ৬
২.১ কাকে ‘কূটনীতির রাজপুত্র’ বলা হয়? ২.২ ইতালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন কে? ২.৩ নৈরাজ্যবাদের একজন প্রবক্তার নাম লেখো। ২.৪ সুয়েজ খাল খননের কাজ শুরু হয় কত সালে? ২. ৫ ‘মীর’ কী? ২.৬ ‘এপ্রিল থিসিস’ কে ঘোষণা করেন?
৩. সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। ২ x ৪ = ৮
৩.১ ‘জাতি’ বলতে কী বোঝ? অথবা, ‘জুলাই রাজতন্ত্র’ কী ছিল? ৩.২ ‘শিল্পবিপ্লব’ কী? অথবা, আফ্রিকাকে ‘অন্ধকারাচ্ছন্ন’ দেশ বলা হয় কেন? ৩.৩ টীকা : ‘চোদ্দো দফা নীতি’। অথবা, ক্রিমিয়ার যুদ্ধের দুটি কারণ লেখো। ৩.৪ কার নেতৃত্বে কতসালে নাৎসি দল ক্ষমতা লাভ করে?
৪. বিশ্লেষণধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। ৪ x ২ = ৮
৪.১ ফেব্রুয়ারি বিপ্লবের কারণ বিশ্লেষণ করো। অথবা, রুশ বিপ্লবের প্রভাব আলোচনা করো।
৪.২ বিসমার্কের ‘রক্ত ও লৌহ নীতি’ আলোচনা করো। অথবা, শিল্পবিপ্লব থেকে কীভাবে উপনিবেশের জন্ম হয় সংক্ষেপে লেখো।
৫. ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। (১ টি) ৮ x ১ = ৮
৫.১ প্রথম বিশ্বযুদ্ধের কারণ ব্যাখ্যা করো।
৫.২ ফেব্রুয়ারি বিপ্লবের পটভূমি আলোচনা করো।
৫.৩ কাকে কেন ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয়?
----------xx-----------

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন