সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৫ | Madhyamik History Question Paper 2025

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৫

মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৫-এর একটি ব্যেনার, যাতে নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, মাতঙ্গিনী হাজরা এবং লাল কেল্লার ছবি রয়েছে, সঙ্গে ইতিহাস বই : QUESTION BANK-এর লোগো ও ওয়েবসাইট লিংক যুক্ত। Banner for Madhyamik History Question Paper 2025 featuring Netaji Subhash Chandra Bose, Rabindranath Tagore, Matangini Hazra, Red Fort, and the Itihas Boi Question Bank logo with website URL.
মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৫ এবং গুরুত্বপূর্ণ সংস্থানসমূহের বিস্তারিত পেতে ভিজিট করুন questionbankwb.blogspot.com

History Question of Madhyamik Examination-2025

বিভাগ : ক

১. সঠিক উত্তর বেছে নিয়ে লেখো: ১×২০=২০

১.১ ‘লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ গ্রন্থে মোট চিঠির সংখ্যা কটি।

(ক) ২০টি, (খ) ২৫টি, 
(গ) ৩০টি, (ঘ) ৫০টি।

১.২ ‘জীবনস্মৃতি’ গ্রন্থ লিখেছেন —

(ক) বিন্দিনচন্দ্র পাল, (খ) সরলাদেবী চৌধুরানি, (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।

১.৩ রামমোহন রায় ‘ব্রাহ্মসভা’ প্রতিষ্ঠা করেন—

(ক) ১৮১৫ খ্রি. (খ) ১৮২০ খ্রি. 
(গ) ১৮২৩ খ্রি. (ঘ) ১৮২৮ খ্রি।

১.৪ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন—

(ক) শিবনাথ শাস্ত্রী, (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর, 
(গ) উমেশচন্দ্র দত্ত, (ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ।

১.৫ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়—

(ক) ১৮২৫ খ্রি. (খ) ১৮৩০ খ্রি. (গ) ১৮৩৫ খ্রি. (ঘ) ১৮৪০ খ্রি।

১.৬ ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয়—

(ক) ১৮৬৫ খ্রি. (খ) ১৮৭০ খ্রি. 
(গ) ১৮৭৮ খ্রি. (ঘ) ১৮৮০ খ্রি।

১.৭ গয়া মুক্তা অন্যতম নেতা ছিলেন—

(ক) কোল বিদ্রোহের (১৮৩১-৩২), (খ) সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫-৫৬), 
(গ) মুন্ডা বিদ্রোহের (১৮৯৯-১৯০০), (ঘ) চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-৯৯)।

১.৮ উনিশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলেছেন—

(ক) ড. রমেশচন্দ্র মজুমদার, (খ) ডিরোজিও, (গ) ড. সুরেন্দ্রনাথ সেন, (ঘ) ড. অনিল শীল।

১.৯ ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয়

(ক) ১৮৭০ খ্রি. (খ) ১৮৭২ খ্রি. 
(গ) ১৮৭৫ খ্রি. (ঘ) ১৮৭৬ খ্রি।

১.১০ ‘ভারতসভা’ প্রতিষ্ঠিত হয় —

(ক) ১৮৬৭ খ্রি. (খ) ১৮৭২ খ্রি. 
(গ) ১৮৭৫ খ্রি. (ঘ) ১৮৭৬ খ্রি।-

১.১১ ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন —

(ক) সত্যেন্দ্রনাথ বসু, (খ) রাসবিহারী বসু, 
(গ) জগদীশচন্দ্র বসু, (ঘ) কাদম্বিনী বসু।

১.১২ ভারতে ‘হাফটোন প্রিন্টিং’ পদ্ধতি প্রবর্তন করেন।

(ক) পঞ্চানন কর্মকার, (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, 
(গ) চার্লস উইলকিনস, (ঘ) সুকুমার রায়।

১.১৩ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস-এর প্রথম সভাপতি ছিলেন—

(ক) মোতিলাল নেহর, (খ) তেজবাহাদুর সপ্ন, 
(গ) বল্লভভাই প্যাটেল, (ঘ) লালা লাজপত রায়।

১.১৪ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল —

(ক) মাদ্রাজে, (খ) মালাবার উপকূলে, 
(গ) পাঞ্জাবে, (ঘ) গুজরাটে।

১.১৫ ‘দেশপ্রাণ' নামে পরিচিত ছিলেন —

(ক) যতীন্দ্রমোহন সেনগুপ্ত, (খ) রাসবিহারী বসু, 
(গ) চিত্তরঞ্জন দাশ, (ঘ) বীরেন্দ্রনাথ শাসমল।

১.১৬ দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন-

(ক) ছাত্র আন্দোলনে, (খ) নারী আন্দোলনে, 
(গ) বিপ্লবী আন্দোলনে, (ঘ) ভারত ছাড়ো আন্দোলনে।

১.১৭ কনকলতা বড়ুয়া শহিদ হন—

(ক) অসহযোগ আন্দোলনে, (খ) আইন অমান্য আন্দোলনে, 
(গ) বিপ্লবী আন্দোলনে, (ঘ) ভারত ছাড়ো আন্দোলনে।

১.১৮ দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন —

(ক) জ্যোতিরাও ফুলে, (খ) নারায়ণ গুরু, (গ) ড. আম্বেদকর, (ঘ) গান্ধিজি।

১.১৯ ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে —

(ক) ১৯৪৮ খ্রি, (খ) ১৯৫৪ খ্রি, 
(গ) ১৯৬১ খ্রি. (ঘ) ১৯৭১ খ্রি।

১.২০ হরি সিং রাজা ছিলেন—

(ক) জয়পুর রাজ্যের, (খ) কাশ্মীর রাজ্যের, 
(গ) পাতিয়ালা রাজ্যের, (ঘ) জুনাগড় রাজ্যের।

‘খ’ বিভাগ

২. যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) ১×১৬=১৬

উপবিভাগ : ২.১

২.১ একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? 
২.১.২ দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? 
২.১.৩ ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ কবে শুরু হয়? 
২.১.৪ ‘মতুয়া’ ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উপবিভাগ : ২.২

২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ বিপিনচন্দ্র পাল এর জীবনী মূলক গ্রন্থের নাম ‘সত্তর বছর’।
২.২.২ প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত। 
২.২.৩ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী। 
২.২.৪ জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ খ্রিস্টাব্দে। 

উপবিভাগ : ২.৩

২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

২.৩.১ বল্লভ ভাই প্যাটেল । হায়দ্রাবাদ 
২.৩.২ ড. বি আর আম্বেদকর। ছাত্র আন্দোলন 
২.৩.৩ রশিদ আলি । দলিত আন্দোলন 
২.৩.৪ মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী । বারদৌলি আন্দোলন

উপবিভাগ ২.৪

২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :

২.৪.১ ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র — বারাসাত,
২.৪.২ কোল বিদ্রোহের কেন্দ্র — রাঁচি,
২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র — ঝাঁসি,
২.৪.৪ মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র — দিল্লি।

উপবিভাগ ২.৫

২.৫ নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষাসংক্রান্ত নির্দেশনামা খুবই গুরুত্বপূর্ণ।
ব্যাখ্যা - ১ : তিনি ছিলেন কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি।
ব্যাখ্যা - ২ : তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি।
ব্যাখ্যা - ৩ : তিনি ছিলেন ইংল্যান্ডের শিক্ষামন্ত্রী।
২.৫.২ বিবৃতি : ভারতের উপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল।
ব্যাখ্যা - ১ : এই আইনের উদ্দেশ্য ছিল অরণ্যবাসিদের মঙ্গল সাধন করা।
ব্যাখ্যা - ২ : এই আইনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য বজায় রাখা।
ব্যাখ্যা - ৩ : এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা।
২.৫.৩ বিবৃতি : আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ।
ব্যাখ্যা - ১ : তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কারিগরি বিভাগের প্রতিষ্ঠাতা।
ব্যাখ্যা - ২ : তিনি ছিলেন বিজ্ঞান বিষয়ে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয়।
ব্যাখ্যা - ৩ : তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা।
২.৫.৪ বিবৃতি : মোপালা বিদ্রোহ অনুষ্ঠিত হয় ১৯২১ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা - ১ : এটি ছিল শিল্প শ্রমিকদের বিদ্রোহ।
ব্যাখ্যা - ২ : এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ।
ব্যাখ্যা - ৩ : এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ।

বিভাগ - গ

৩. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (যেকোনো ১১ টি)

৩.১ আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি কী?
৩.২ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?
৩.৩ এ দেশের শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল?
৩.৪ ‘সর্বধর্মসমন্বয়’ বলতে কী বোঝায়?
৩.৫ ‘বিপ্লব’ বলতে কী বোঝায়?
৩.৬ ফরাজী আন্দোলন ব্যর্থ হল কেন?
৩.৭ ‘হিন্দু মেলা’ প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো
৩.৮ জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কীরূপ ভূমিকা ছিল?
৩.৯ পঞ্চানন কর্মকার কে ছিলেন?
৩.১০ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১১ স্বদেশি আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগ দেয় নি?
৩.১২ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কেন গঠিত হয়?
৩.১৩ ‘কার্লাইল সার্কুলার’ বলতে কী বোঝায়?
৩.১৪ দলিত কাদের বলা হয়?
৩.১৫ ‘ভারত ভক্তির দলিল’ বলতে কী বোঝায়?
৩.১৬ ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ (১৯৫৩) কেন গঠিত হয়?

বিভাগ ঘ

৪. সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপ-বিভাগ থেকে অন্তত একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে)

উপবিভাগ : ঘ.১

৪.১ উনিশ শতকে নব্য বঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেন?
৪.২ উনিশ শতকের নবজাগরণকে ‘সীমাবদ্ধ নবজাগরণ’ বলা হয় কেন?

উপবিভাগ : ঘ.২

৪.৩ উনিশ শতককে ‘সভা সমিতির যুগ’ বলা হয় কেন?
৪.৪ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?

উপবিভাগ : ঘ.৩

৪.৫ শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বই-এর সম্পর্ক বিশ্লেষণ করো
৪.৬ বাংলা মুদ্রণ শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো

উপবিভাগ : ঘ.৪

৪.৭ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্র সমাজের কীরূপ ভূমিকা ছিল?
৪.৮ দলিত আন্দোলনে ড. আম্বেদকরের ভূমিকা বিশ্লেষণ করো।

বিভাগ : ঙ

৫. পনেরো বা ষোলোটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও।

৫.১ মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো
৫.২ এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার এবং ড্রিঙ্কওয়ার্টার বেথুনের ভূমিকা আলোচনা করো।
৫.৩ উনিশ শতকে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল? একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
----------xx-----------

মন্তব্যসমূহ

---------------------------------------------------------------

OUR OTHER BOOKS (ICSE & CBSE)
OUR BOOKS fOR WBBSE & WBCHSE
--------------------------------------------------------------

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৩ Madhyamik Examination History - Question - 2023 Time - 3 Hours 15 Minutes (First 15 minutes for reading the question paper only ) Full Marks - 90 For Regular Candidates Full Marks - 100 For External Candidates Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. [ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য । ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ।] (“ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় । ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ 'ক' ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো                                              ১×২০ = ২০ ১.১ রাচেল কা...

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১

ইতিহাস। দ্বাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। মক টেস্ট - ০১ মক টেস্ট দেওয়ার জন্য সঠিক উত্তরটির ওপর ক্লিক করো। এবং শেষে SUBMIT করো।  আরও মক টেস্ট এখানে  👈

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২২

মাধ্যমিক পরীক্ষা ( ইতিহাস) - ২০২২ History Questions of Madhyamik Examination - 2022 Special credit will be given for answers  which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. ['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। 'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।] ('ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।) বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ২০=২০ ১.১) সত্যজিৎ রায় যুক্ত ছিলেন - ক) খেলার ইতিহাসে খ) শহরের ইতিহাসে গ) নারীর ইতিহাস ঘ) শিল্প চর্চার ইতিহাসে উত্তর : শিল্প চর্চার ইতিহাসে । ১.২) রেশম আবিষ্কৃত হয় প্রাচীন - ক) ভারতে খ) রুম গ) পারস্যে ঘ) চীন দেশে উত্তর : চিন দেশে । ১.৩) ‘নিষিদ্ধ শহর’ বলা হয় - ক) লাসাকে খ) বেইজিংকে গ) রোমকে ঘ)  কনস্টান্টিনোপলকে উত্তর : ...

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪

 উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২৪ HS History Question - 2024 HS History Question - 2024 বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। (i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? (a) লন্ডন                     b) প্যারিস (c) ফ্লোরেন্স           (d) ব্রাসেলস। (ii) 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী? (a) দক্ষিণারঞ্জন বসু           (b) মণিকুন্দ্রলা সেন (c) রবীন্দ্রনাথ ঠাকুর           (d) সরলাদেবী চৌধুরাণী। (iii) 'আঙ্কেল টমস্ কেবিন'-এর রচয়িতা কে ছিলেন? a) হ্যারিয়েট বিচার স্টো           (b) মার্ক টোয়েন (c) ম্যাক্সিম গোর্কি                     (d) রুডইয়ার্ড কিপলিং। (iv) আফ্রিকাতে সর্বপ...

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা - ২০২০

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন - ২০২০ Madhyamik Examination History Question - 2020 বিভাগ ক ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : বিভাগ খ ২) নিচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি ও বিভাগ থেকে অন্তত ১টি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬ = ১৬ উপবিভাগ : ২.১ ২.১) একটি বাক্যে উত্তর দাও : ২.১.১ বিভাগ গ ৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি) : ২×১১ = ২২ [প্রতিটি উত্তরেই দুটি সঠিক তথ্য থাকলেই পূর্ণমান পাবে] ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ? উত্তর সূত্র :  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) ক্ষমতাসীন সরকারের প্রাধান্য ২)সরকারের একপেশে মনোভাব ৩) অতিরঞ্জিত বর্ণনা। ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ? উত্তর সূত্র:  উত্তর পেতে উপরের 👆 লিঙ্কে ক্লিক করো । ১) আত্মজীবনী ও উপন্যাস ধর্মী সাহিত্য ২) নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ। ১) স্মৃতিকথা অতীতের অভিজ্ঞতা। ২) ইতিহাস রচনার সহায়ক উপাদান। ৩) উদাহরণ। ৩.৩) এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্...

নবম শ্রেণি। দ্বিতীয় অভিক্ষা - ২০১৯

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) দ্বিতীয় অভিক্ষা ২০১৯ ইতিহাস, নবম শ্রেণি, পূর্ণমান – ৪০ ১. সঠিক উত্তর নির্বাচন করঃ ১ x ১০ = ১০ ১.১ ‘জাতীয় রাষ্ট্রে’র উৎস কী – অ) জাতি, আ) ভূমি, ই) জনগণ, ই) পৃথিবী ১.২ ‘ভিয়েনা সম্মেলনে’র সভাপতি ছিলেন – অ) মেটারনিক, আ) ক্যাসালরি, ই) আর্থার ওয়েলেসলি, ই) প্রথম আলেকজান্ডার ১.৩ ‘উড়ন্ত মাকু' আবিষ্কার করেন জন কে – সত্য না মিথ্যা লেখো । ১.৪ ‘আধুনিক সমাজবাদের জনক’ হলেন .................. কার্ল মার্কস / জন কে/ক্রম্পটন/জন স্মিটন। (ঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পুরণ করো) ১.৫ ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় - অ) মহান পিটার, আ) প্রথম আলেকজান্ডার, ই) প্রথম নিকোলাস , ঈ) তৃতীয় আলেকজান্ডার । ১.৬ রামমোহন রায় ফ্রান্সের ‘জুলাই বিপ্লব’কে সমর্থন করেন – সত্য না মিথ্যা লেখো। ১.৭ ‘শিল্পবিপ্লব’ শব্দটির অর্থ – অ) শিল্পে বিপ্লব, আ) শিল্পের জন্য বিপ্লব, ই) শিল্পের উৎপাদনে পরিবর্তন, ঈ) শিল্প উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন। ১.৮ কত সালে ‘ভার্সাই চুক্তি’ স্বাক্ষরিত হয়– ...