উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। তৃতীয় সেমিস্টার - ২০২৫
![]() |
| উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। তৃতীয় সেমিস্টার - ২০২৫ |
Higher Secondary History Examination. Third Semester - 2025
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তর গুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ও এম আর উত্তরপত্রে উত্তর দাও।
১) চারমিনার কোথায় অবস্থিত?
A) পান্ডুয়া, B) দিল্লি,
C) হায়দ্রাবাদ, D) নাগপুর।
২) বাক্যগুলি কারানুক্রম অনুসারে সাজাও।
a) মার্কো পোলো কুবলাই খাঁর দরবারে আসেন। ১২৫৯
b) ইবন বতুতা মহম্মদ বিন তুঘলকের দরবারে আসেন। ১৩৩৩
c) আব্দুর রাজ্জাক দ্বিতীয় দেবরায়ের দরবারে আসেন। ১৪৪৩
d) বার্নিয়ে ঔরঙ্গজেবের দরবারে আসেন। ১৬৫৯
A) a - b - c - d
B) b - a - d - c
C) d - a - c - b
D) c - d - b - a
৩) তেলেগু কবিতার জনক হিসেবে পরিচিত—
A) কৃষ্ণদেব রায়, B) দ্বিতীয় দেবরায়,
C) পেদ্দানা, D) প্রথম হরিহর।
৪) রামানন্দ কোন ধর্ম গোষ্ঠীর অন্তর্গত ছিলেন?
A) শৈব, B) বৈষ্ণব,
C) বৌদ্ধ, D) জৈন।
৫) সুফি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতেন—
A) খানকাহ, B) জুহাদে,
C) তওবায়, D) রিজায়।
৬) বিবৃতিগুলির সম্পর্ক নির্ণয় কর।
বিবৃতি (a) : ১৮২২ খ্রিস্টাব্দে ডোম পেড্রো নিজেকে ব্রাজিলের সম্রাট ঘোষণা করেন।
বিবৃতি (b) : এখন ব্রাজিলবাসি ৭ই সেপ্টেম্বর ‘জাতীয় দিবস’রূপে উদযাপন করেন।
A) b হল a এর কারণ।
B) a এবং বি পরস্পর বিরোধী।
C) a সত্য কিন্তু b ভুল।
D) a এবং b উভয়ই ভুল।
৭) “উন্নত জাতির কর্তব্য হল পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা।”—এই উক্তির প্রবক্তা হলেন :
A) জেমস জোল, B) জুলে ফেরি,
C) লর্ড নেকলে, D) অ্যাডাম স্মিথ।
৮) ‘প্রাচ্যের সিজার’ নামে পরিচিত হলেন —
A) আলবুকার্ক, B) মার্কো পোলো,
C) উইলিয়াম হকিনস, D) ভাস্কোদাগামা।
৯) ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থার জনক হিসেবে পরিচিত ছিলেন—
A) ওয়ারেন হেস্টিংস, B) লর্ড কর্নওয়ালিস,
C) লর্ড ক্যানিং, D) চার্লস মেটক্যাফ।
১০) সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলিকাতায় প্রতিষ্ঠিত হয়?
A) ১৭৭১ খ্রিস্টাব্দে, B) ১৭৭২ খ্রিস্টাব্দে,
C) ১৭৭৩ খ্রিস্টাব্দে, D) ১৭৭৪ খ্রিস্টাব্দে।
১১) কৃষ্ণদেব রায় কোন্ রাজবংশের রাজা ছিলেন?
A) সঙ্গম রাজবংশ।, B) সালুভ রাজবংশী,
C) তুলুভ রাজবংশ, D) আরাবিডু রাজবংশ।
১২) ‘দক্ষিণ ভারতের আগ্রা’ নামে পরিচিত হলো________শহর।
A) বিদর, B) গুলবর্গা,
C) বিজাপুর, D) গোলকুণ্ডা।
১৩) ‘তালিকোটা’র প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
A) ১৫৬৬ খ্রিস্টাব্দে, B) ১৫৬৫ খ্রিস্টাব্দে,
C) ১৫৫৮ খ্রিস্টাব্দে, D) ১৫৫৬ খ্রিস্টাব্দে।
১৪) বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
A) ইলিয়াস শাহ, B) হোসেন শাহ,
C) সিকন্দর শাহ, D) নাসিরুদ্দিন মহম্মদ শাহ।
১৫) বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়_______ নদীর তীরে।
A) কাবেরী, B) নর্মদা,
C) কৃষ্ণা, D) তুঙ্গভদ্রা।
১৬) প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন—
A) ওয়ালচাঁদ হীরাচাঁদ, B) কিলাচাঁদ দেবচাঁদ,
C) চিদাম্বরম পিল্লাই, D) নরোত্তম মোরারজি।
১৭) অবশিল্পায়নের প্রধান কারণ ছিল—
A) ব্যবসার প্রসার, B) বৈষম্যমূলক শুল্কনীতি,
C) সুষম শুল্কনীতি, D) কৃষিকাজে অনাগ্রহ।
১৮) ‘ডুরান্ড লাইন’ হলো—
A) ভারত-বাংলাদেশ সীমারেখা,
B) ভারত-তিব্বত সীমারেখা,
C) ভারত-চীন সীমারেখা,
D) ভারত-আফগানিস্তান সীমারেখা।
১৯) ‘ইউরোপের ককপিট’ বলা হয়—
A) বেলজিয়ামকে, B) স্পেনকে,
C) নেদারল্যান্ডকে, D) পর্তুগালকে।
২০) ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল?
A) ইংল্যান্ড, B) ফ্রান্স,
C) স্পেন, D) হল্যান্ড।
২১) ভারতে আগত পারস্যের পর্যটক-এর নাম হলো—
A) পায়েজ, B) নুনিজ,
C) আব্দুল রাজ্জাক, D) নিকোলো ডি কন্টি।
২২) আলবেরুনী কোন্ ভাষায় ‘কিতাব উল হিন্দ’ রচনা করেছিলেন?
A) হিব্রু, B) আরবি,
C) পারসিক, D) হিন্দী।
২৩) “বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ”—মন্তব্যটি, করেছেন :
A) ইবন বতুতা, B) জে বি তাভারনিয়ের,
C) আব্দুর রাজ্জাক, D) টমাস রো।
২৪) স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও :
| ২৪) | স্তম্ভ - ক | স্তম্ভ - খ | |
|---|---|---|---|
| (i) | মামালুক রাজবংশ | a) | ১৪৫১ — ১৫২৬ খ্রিস্টাব্দ |
| (ii) | তুঘলক রাজবংশ | b) | ১৩২০ — ১৪১৩ খ্রিস্টাব্দ |
| (iii) | খলজিরাজ বংশ | c) | ১৪১৪ — ১৪৫১ খ্রিস্টাব্দ |
| (iv) | লোদি রাজবংশ | d) | ১২৯০ — ১৩২০ খ্রিষ্টাব্দ |
| (v) | সৈয়দ রাজবংশ | e) | ১২০৬ — ১২৯০ খ্রিস্টাব্দ |
সঠিক বিকল্পটি নির্বাচন কর :
A) i - a, ii - b, iii - c, iv - d, v - e
B) i - b, ii - c, iii - a, iv - e, v - d
C) i - e, ii - d, iii - b, iv - c, v - a
D) i - e, ii - b, iii - d, iv - a, v - c
২৫) ‘Six Voyages’ গ্রন্থটি কে রচনা করেন?
A) তাভার্নিয়ের, B) বার্নিয়ের,
C) টেরি, D) পেলসার্ট।
২৬) ‘Imperium’ শব্দটির উৎপত্তি হয়েছে—
A) গ্রিক শব্দ থেকে, B) ল্যাটিন শব্দ থেকে,
C) ইংরেজি শব্দ থেকে, D) জার্মান শব্দ থেকে।
২৭) আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল—
A) ব্রিটিশরা, B) ফরাসীরা,
C) পর্তুগিজরা, D) ওলন্দাজরা।
২৮) স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও :
| ২৮) | স্তম্ভ - ক | স্তম্ভ - খ | |
|---|---|---|---|
| (i) | টিপু সুলতান | a) | লর্ড কর্নওয়ালিস |
| (ii) | শ্রীরঙ্গপত্তমের সন্ধি | b) | চিলিয়ানওয়ালার যুদ্ধ |
| (iii) | ওয়ারেন হেস্টিংস | c) | দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ |
| (iv) | লর্ড ডালহৌসি | d) | সলবাইয়ের সন্ধি |
সঠিক বিকল্পটি নির্বাচন করো :
A) i - d, ii - a, iii - c, iv - b ,
B) i - b, ii - d, iii - a, iv - c,
C) i - c, ii - a, iii - d, iv - b,
D) i - a, ii - c, iii - b, iv - d
২৯) সঠিক পরিভাষাসহ চাট/ডায়াগ্রামটি পূর্ণ করো।
![]() |
| সঠিক পরিভাষাসহ চাট/ডায়াগ্রামটি পূর্ণ করো |
A) চিরস্থায়ী বন্দোবস্ত, B) ভাইয়াচারি বন্দোবস্ত
C) মালগুজারী ব্যবস্থা, D) রায়তওয়ারি ব্যবস্থা।
৩০) ঠিক না ভুল নির্ণয় করো।
ধন তান্ত্রিক অর্থনীতি বিকাশের পর্যায়ে গুলি হলো—
A) শিল্পজাত মূলধন, B) কৃষিম মূলধন,
C) রাষ্ট্রীয় মূলধন, D) বাণিজ্যিক মূলধন।
বিকল্পসমূহ :
A)i, ii, iii সঠিক iv ভুল,
B) i ii iv সঠিক iii ভুল।
C) i iii iv সঠিক ii ভুল,
D) ii iii iv সঠিক i ভুল।
৩১) ‘অবাধ বাণিজ্য নীতি’র প্রবক্তা হলেন—
A) কোলবার্ট, B) অ্যাডাম স্মিথ,
C) চতুর্দশ লুই, D) নেপোলিয়ন বোনাপার্ট।
৩২) ঠিক উত্তরটি নির্ণয় করো।
বিবৃতি (a) : ইংরেজদের বাণিজ্য কেন্দ্র ছিল মাসুলিপত্তনম, পন্ডিচেরি, শ্রীরামপুর।
বিবৃতি (b) : ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল— মাহে, পন্ডিচেরি, চন্দননগর।
বিবৃতি (c) অলন্দাজদের বাণিজ্য কেন্দ্র ছিল—বিদর, সুরাট, কলকাতা।
A) a সত্য, b মিথ্যা, c সত্য।
B) a মিথ্যা, b সত্য, c মিথ্যা।
C) a সত্য, b সত্য, c মিথ্যা।
D) a মিথ্যা, b মিথ্যা, c সত্য।
৩৩) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও।
| ৩৩) | স্তম্ভ - ক | স্তম্ভ - খ | |
|---|---|---|---|
| (i) | সম্পদের নির্গমন | a) | টমাস মুনরো |
| (ii) | রায়তওয়ারি বন্দোবস্ত | b) | দাদাভাই নওরোজি |
| (iii) | মহলওয়ারি বন্দোবস্ত | c) | লর্ড কর্নওয়ালিস |
| (iv) | চিরস্থায়ী বন্দোবস্ত | d) | এনফিল স্টোন |
সঠিক বিকল্প নির্বাচন করো :
A) i - b, ii - a, iii - d, iv - c
B) i - c, ii - d, iii - a, iv - b
C) i - d, ii - c, iii - b, iv - a
D) i - b, ii - d, iii - a, iv - c
৩৪) ‘জাভা শান্তি চুক্তি’ কবে স্বাক্ষরিত হয়েছিল?
A) ১৮৩০ খ্রিস্টাব্দে, B) ১৮৩১ খ্রিস্টাব্দে,
C) ১৭৯৮ খ্রিস্টাব্দে, D) ১৮০০ খ্রিস্টাব্দে।
৩৫) কালানুক্রম অনুসারে বক্তব্যগুলি সাজাও।
i) কলিকাতা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা।
ii) কোড কর্ণওয়ালিসের প্রবর্তন।
iii) ‘প্রাচ্যের অক্সফোর্ড’ নামে পরিচিত কলেজটির প্রতিষ্ঠা।
iv) দারোগা প্রথার অবসান।
বিকল্পসমূহ :
A) ii—i—iv—iii
B) i—ii—iii—iv
C) iii—ii—iv—i
D) iv—ii—i—iii
৩৬) প্রথম ভক্তিবাদী প্রচারক, যিনি হিন্দি ভাষায় তাঁর মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন—
A) রামানন্দ, B) কবীর
C) তুলসী দাস, D) মীরাবাঈ।
৩৭) ঠিক/ভুল নির্ণয় করো।
ইংরেজ দূত হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন—
i) রালফ ফিচ, ii) উইলিয়াম হকিনস,
iii) আলমাসুদি, iv) টমাস রো।
বিকল্পসমূহ :
A) i, ii, iii, iv ভুল।
B) ii, iv ঠিক i, iii ভুল।
C) i, ii, iii, iv ঠিক।
D) i, ii, iii ভুল iv ঠিক।
৩৮) ‘গুরু কা লঙ্গর’ প্রতিষ্ঠা করেন—
A) নানক, B) কবীর
C) নামদেব, D) রামানন্দ।
৩৯) কোন সংগীতের বিকাশে সুফিদের অবদান অবিস্মরণীয়?
A) গজল, B) কাওয়ালী,
C) ভাটিয়ালি, D) কীর্তন।
৪০) কার স্মৃতি রক্ষার্থে কুতুবমিনার নির্মিত হয়েছিল?
A) নিজাম উদ্দিন আউলিয়া, B) নাসিরুদ্দিন চিরাগ,
C) সিকান্দার শাহ, D) কুতুব উদ্দিন বখতিয়ার কাফি।
------------xx-----------


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন